কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: সবুজ আলী - খোকসা প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

11 2 খোকসা জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থীর নাম ঘোষণা

খোকসা জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থীর নাম ঘোষণা

সবুজ আলী, খোকসা ॥ আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র পদপ্রার্থী হিসেবে আব্দুর রাজ্জাকের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যায় খোকসা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। খোকসা উপজেলা জামায়াতের আমির মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মুর্শিদ আলম […]
Read more
16 10 খোকসায় ৫ খামারির মাঝে পাঠা বিতরণ

খোকসায় ৫ খামারির মাঝে পাঠা বিতরণ

সবুজ আলী, খোকসা ॥ বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সংরক্ষণ ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় খামারিদের মাঝে বিনামূল্যে পাঠা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২০ মে) বিকেল ৩টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার নবাগত নির্বাহী […]
Read more
01 copy 16 খোকসায় সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীসহ আহত দুই

খোকসায় সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীসহ আহত দুই

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পরীক্ষার্থী ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।  গতকাল সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে খোকসা-মোড়াগাছা বাজার সংলগ্ন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীর নাম স্মৃতি রানী কর্মকার। তিনি খোকসা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১ সেশনের শিক্ষার্থী এবং মামুদালীপুর গ্রামের সাগর কর্মকারের স্ত্রী। জানা যায়, […]
Read more
10 9 খোকসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ 

খোকসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ 

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলা অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্যা হলি কুরআন ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ। অনুষ্ঠানে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্রীড়া, মেধা ও […]
Read more
17 খোকসায় জমি নিয়ে বিরোধ: ১৪৪ ধারা উপেক্ষার অভিযোগ

খোকসায় জমি নিয়ে বিরোধ: ১৪৪ ধারা উপেক্ষার অভিযোগ

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় মক্কা-মদিনা ফিলিং স্টেশনের সামনে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলমান রয়েছে। বিরোধপূর্ণ ওই জমিতে ১৪৪ ধারা জারি থাকার পরও নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মোঃ হারুনুর রশিদের বিরুদ্ধে। অভিযোগকারী সাঈদ হাসান ও আকমল হোসেনসহ অন্যরা জানান, প্রায় ৬ শতক জমি জোরপূর্বক দখল করে […]
Read more
07 1 খোকসায় সড়ক দুর্ঘটনা নিহত ছাত্রের স্মরণে দোয়া মাহফিল 

খোকসায় সড়ক দুর্ঘটনা নিহত ছাত্রের স্মরণে দোয়া মাহফিল 

সবুজ আলী, খোকসা ॥ গত ২৭ এপ্রিল কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুরে তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ইহসান আব্দুল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তার স্মরণে গতকাল শনিবার (২ মে) সকাল ৯টা ৩০ মিনিটে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জানা যায়, নিহত ইহসান আব্দুল্লাহ তার মায়ের সঙ্গে ভ্যানে করে স্কুলে যাচ্ছিল। স্কুলের […]
Read more
মিরপুরে মহান মে দিবস পালিত

খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে থানা শ্রমিক দলের উদ্যোগে গতকাল (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি খোকসা উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খোকসা বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে […]
Read more
18 8 খোকসা বাসস্ট্যান্ড বণিক সমিতির দীর্ঘদিন পর সাধারণ সভা অনুষ্ঠিত

খোকসা বাসস্ট্যান্ড বণিক সমিতির দীর্ঘদিন পর সাধারণ সভা অনুষ্ঠিত

সবুজ আলী, খোকসা ॥ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে এই সমিতির কোনো কার্যক্রম না থাকায় প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছিল সংগঠনটি। অবশেষে নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন বাসস্ট্যান্ডের ব্যবসায়ীরা। গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে খোকসা বাসস্ট্যান্ড চত্বরে এ সভার আয়োজন […]
Read more
02 23 খোকসায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

খোকসায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (ইহসান) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে খোকসা বাসস্ট্যান্ড থেকে শোমসপুর সড়কের কাদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ খোকসা তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্লে-শ্রেণির শিক্ষার্থী। সে খোকসা উপজেলার বরইচারা গ্রামের রাজিবের ছেলে। জানা যায়, সকালে মায়ের সঙ্গে ভ্যানে […]
Read more
11 খোকসায় গড়াই নদীর বাঁধে ভাঙন

খোকসায় গড়াই নদীর বাঁধে ভাঙন

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীর বাম তীরে ২০২৩ সালে নির্মিত প্রতিরক্ষা বাঁধে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। টানা বৃষ্টির কারণে খোকসা কালীবাড়ি মহাশ্মশানের পেছনের অংশে, যেখানে পৌরসভার বর্জ্য পানি এসে পড়ে, সেই এলাকায় ব্লক ধসে যাওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, ভাঙন দ্রুত রোধ […]
Read more

সর্বাধিক পঠিত