কুমারখালী প্রতিনিধি ॥ অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মন্মজয়ন্তী ছিল গত ১৩ নভেম্বর। বাংলা সাহিত্যের অন্যতম এ দিকপালের জন্মন্মজয়ন্তীতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় তাঁর বাস্তুভিটায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে সহযোগিতা করে জেলা পরিষদ।
গতকাল রোববার (১৫ নভেম্বর) ছিল আয়োজনের শেষ দিন। এই দিন সন্ধ্যায় ছিল আলোচনা সভা। পরে এ কথাসাহিত্যিকের জন্মাদিন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে মঞ্চায়িত হয় ‘ ফাঁস কাগজ’।
এদিন অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। কবির জীবনীশক্তি ও সাহিত্যকর্ম নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন বিশিষ্ট লেখক ও কবি সোহেল আমিন বাবু ও কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে অন্ষ্ঠুানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
এরআগে গত শুক্রবার বিকেলে লাঠিখেলার মধ্য দিয়ে শুরু হয় ‘বিষাদসিন্ধু’ রচয়িতা মীর মশাররফ হোসেনের জন্মোৎসব। এ দিন সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন। এরপর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মঞ্চায়িত হয় মীর মশাররফ হোসেনের লেখা নাটক ‘জমিদার দর্পণ’।
ইউএনও মো. রাইসুল ইসলাম বলেন, লাঠিখেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান এবং গ্রামীণ মেলার মধ্যদিয়ে অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে পড়বে অমর কথা সাহিত্যিক। এমনটায় প্রত্যাশাঁ ইউএনওর।









