আমরা জিলাইভ—সত্য ও সাহসিকতার নির্ভীক কণ্ঠস্বর
বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হলো ‘জিলাইভ’। ‘Truth alone triumphs’ বা ‘শুধুমাত্র সত্যের জয়’—এই শাশ্বত মূলনীতির ওপর ভিত্তি করে আমাদের পথচলা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সাংবাদিকতার পবিত্র দায়িত্ব পালনে আমাদের একমাত্র দায়বদ্ধতা কেবল সত্য ও সাধারণ মানুষের প্রতি।
আমাদের আদর্শ ও লক্ষ্য
মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা এবং আবহমান বাংলার চিরায়ত মূল্যবোধ আমাদের আদর্শিক ভিত্তি। একটি স্বাধীন, সার্বভৌম, সুখী, সমৃদ্ধশালী, ধর্মনিরপেক্ষ, শিক্ষিত ও রুচিশীল বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। দেশ ও দশের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূল লক্ষ্য।
জনমানুষের পক্ষে আমাদের অঙ্গীকার
সাধারণ মানুষের অধিকার আদায় এবং জনদুর্ভোগের বাস্তব চিত্র সাহসিকতার সঙ্গে তুলে আনাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আপনার চারপাশের যেকোনো অসংগতি, বঞ্চনা বা জনদুর্ভোগের কথা আমাদের জানাতে পারেন নির্ভয়ে। আপনাদের কণ্ঠস্বরকে বৃহত্তর পরিসরে তুলে ধরে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণে ‘জিলাইভ’ সর্বদা সেতুবন্ধন হিসেবে আপনাদের পাশে রয়েছে।
আমাদের সাথে যুক্ত থাকুন
পাঠক ও দর্শকদের তথ্যের চাহিদা পূরণে আমাদের সংবাদ ও বিশ্লেষণধর্মী কন্টেন্টগুলো নিয়মিত প্রকাশিত হচ্ছে জিলাইভ-এর অফিশিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের পরিবেশিত যেকোনো সংবাদ বা কন্টেন্ট বিষয়ে আপনার সুচিন্তিত মতামত, গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের আগামীর পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা।
সত্য ও ন্যায়ের এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হোন।
বিনীত,
শাহিন আহমেদ জুয়েল
সম্পাদক, কুষ্টিয়া জিলাইভ
আরও দেখুন: