দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১২ পিস ইয়াবা, ৯ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯১০ টাকা ও একটি বাটন মোবাইল ফোনসহ মোঃ শিপন আলী ওরফে কালু (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি।
গতকাল রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর ফিলিপনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিরাজনগর গ্রামের সিরাজনগর প্রাথমিক বিদ্যালয় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজনগর প্রাইমারি স্কুল বাজারে জনৈক আজমত আলীর দর্জির দোকানের সামনে অভিযান চালায়। এ সময় শিপন আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১১২ পিস ইয়াবা, ৯ পুরিয়া হেরোইন, নগদ ১২ হাজার ৯১০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শিপন আলী সিরাজনগর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত মালেক গাইন এবং মাতার নাম মৃত শেফালী খাতুন।
এসআরবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।









