কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুষ্টিয়া জেলা পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ৩টায় জেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদ্যাপন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী।

 

সভায় পূজা উদ্যাপনকে ঘিরে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবের পরিবেশ বজায় রাখার বিভিন্ন বিষয় উঠে আসে। একই সঙ্গে জেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বান জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর