কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সাংবাদিক রিজুকে নির্যাতন মূলহোতা শিপনসহ ৭ আসামীর জামিন নামাঞ্জুর

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া) হাসিবুর রহমান রিজুর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ আসামীর জামিন নামাঞ্জুর করেছে আদালত।

মামলার আসামীরা গতকাল রোববার (১৮ আগষ্ট) সকালে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মামলার অন্যতম আসামী আশরাফুল ইসলাম শিপন সহ ৭ আসামীর জামিন নামাঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

জামিন নামাঞ্জুরকৃত আসামীরা হলো-কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার মোমিন প্রামানিকের ছেলে আশরাফুল ইসলাম শিপন, তাইজাল প্রামানিকের ছেলে মুরাদ হোসেন, ফরহাদ হোসেন, সাজ্জাদ হোসেন, মৃত বুড়ি প্রামানিকের ছেলে আকরাম হোসেন, মৃত আব্দুর রহিম প্রামানিকের ছেলে মানিক, মৃত করিম প্রামানিকের ছেলে বাদশা প্রামানিক।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে পূর্বকল্পিত ভাবে সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যার উদ্দেশ্যে গত ১৯ জুন প্রকাশ্যে দিবালোকে আসামীরা হামলা করে। এতে হাসিবুর রহমান রিজুর দুই হাত, দুই পা সহ শরীরের বিভিন্ন ভেঙে যায়। এ ঘটনায় সাংবাদিক হাসিবুর রহমান রিজুর স্ত্রী টপি বিশ^াস বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর