কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্যাটাগরি কুষ্টিয়ার খবর

15 22 কুষ্টিয়ায় জেলা পুলিশের সঙ্গে রেঞ্জ ডিআইজির মতবিনিময়

কুষ্টিয়ায় জেলা পুলিশের সঙ্গে রেঞ্জ ডিআইজির মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. […]
Read more
14 22 ঘুস নিচ্ছেন ভূমি অফিসের সহকারী, ভিডিও ভাইরাল

ঘুস নিচ্ছেন ভূমি অফিসের সহকারী, ভিডিও ভাইরাল

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলাম নোটিশ জারির জন্য সেবাগ্রহীতার কাছ থেকে ১০০ টাকা নিয়েও সন্তুষ্ট হতে পারেননি। আরও ১০০ টাকা দাবি করেন। ঘুষের বাকি টাকা না দিলে ফাইল নালায় ফেলে দেওয়ার হুমকি দেন রেজাউল। ঘুষের টাকা লেনদেনের ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে […]
Read more
13 22 কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ॥ পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সম্প্রীতি জোরদার এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কুষ্টিয়ায় সফলভাবে সম্পন্ন হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জমকালো ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া পুলিশ সুপার মো. […]
Read more
12 22 ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ইবি ছাত্রলীগের পোস্টারিং কর্মসূচি

ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ইবি ছাত্রলীগের পোস্টারিং কর্মসূচি

ইবি প্রতিনিধি ॥ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে এ পোস্টারিং কর্মসূচি করে সংগঠনটি। পোস্টারে ‘ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন’, ‘অবৈধ ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের ফরমায়েশি রায়ের প্রতিবাদ’, এবং ‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কি হবে?’ লেখা মোট তিনটি শিরোনাম দেখা যায়। ‘নেত্রীর প্রত্যাবর্তন সুনিশ্চিত করতে ও অবৈধ ক্যাঙ্গারু […]
Read more
11 24 নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ

নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পার হওয়ার সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বারমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ উজির মণ্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়া গ্রামের মৃত খেদের আলী মণ্ডলের ছেলে। প্রতিদিনের মতো তিনি পদ্মা নদী […]
Read more
10 25 কুষ্টিয়ায় ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ায় ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পৃথক তিনটি অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ, ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫ হাজার ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ […]
Read more
09 25 ধরমপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল 

ধরমপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল 

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে ‘সোনার বাংলা’র ব্যানারে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃধরমপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমকালো ও উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ইউনিয়নের ৫ নম্বর ও ৯ […]
Read more
07 25 খোকসায় পুলিশের অভিযানে জিআর মামলার আসামি গ্রেপ্তার

খোকসায় পুলিশের অভিযানে জিআর মামলার আসামি গ্রেপ্তার

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় ওয়ারেন্ট অভিযান চালিয়ে জিআর মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ। থানা পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার রাত সোয়া ৯ টার দিকে অফিসার ইনচার্জের নেতৃত্বে খোকসা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রাকিব শেখ (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি নিচিন্তবাড়ী গ্রামের বাসিন্দা। […]
Read more
06 25 কুষ্টিয়ায় বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের কর্মকান্ড ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিঙ্গার মোড়ে গিয়ে শেষ […]
Read more
05 26 কুমারখালীতে ভিসিডি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

কুমারখালীতে ভিসিডি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

কুমারখালী প্রতিনিধি ॥ মাঠের সবুজ ঘাঁসের আড়ালে লুকিয়ে আছে বৃষ্টির পানি। তাতে প্রায় আটকে যাচ্ছে বল। বল দখলে নিতে চলছে দু’দলের খেলোয়ারদের কাড়াকাড়ি। চলছে মুহুর্মুহু আক্রমণ – পাল্টা আক্রমণ। আর মাঠের বাইরে করতালি দিয়ে খেলোয়ারদের উৎসাহ দিচ্ছেন হাজারো দর্শক। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী চাপড়া ইউনিয়নের ভাঁড়রা ভিসিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরেজমিন এমন […]
Read more
1 … 46 47 48 49 50 … 847

সর্বাধিক পঠিত