কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ধরমপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল 

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে ‘সোনার বাংলা’র ব্যানারে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃধরমপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমকালো ও উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় ইউনিয়নের ৫ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের দল। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ৩-১ গোলে ৯ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে ৫ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত ৩০ আগস্ট আটটি দল নিয়ে এ টুর্নামেন্টের খেলা শুরু হয়। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর ফাইনালে ওঠে ৫ ও ৯ নম্বর ওয়ার্ডের দল। ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ধরমপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা হাজী শামসুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রজন আলী, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি কিবরিয়া, ধরমপুর ইউনিয়ন বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নান্নু মিয়া,

সহসভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লালন আলী, সদস্যসচিব মাছুম রেজা লালন, বিএনপি নেতা শীতল বিশ্বাস, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, বিএনপি নেতা বাচ্চু আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নয়ন আলী, বিএনপি নেতা আরিফুজ্জামান মন্টু, ২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলী হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আকরাম ও কলেজ ছাত্রদলের সদস্যসচিব আকাশ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টকে ঘিরে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর