কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পৃথক তিনটি অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ, ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫ হাজার ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ৫১ হাজার ৩০০ টাকা।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক এলাকায় একটি চৌকস বিজিবি টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, এক হাজার ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ২২ হাজার ৮০০ টাকা।

একই দিন রাত সাড়ে ১১ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৫/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডল পাড়া মাঠ নামক এলাকায় বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ এবং ৩ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ২১ হাজার টাকা। অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ধর্মদহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদাহ মাঠ নামক এলাকায় বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় পাঁচ বোতল ভারতীয় মদ এবং এক হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য তিন লাখ ৭৫০০ টাকা। বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবির এ ধরনের মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর