কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় পুলিশের অভিযানে জিআর মামলার আসামি গ্রেপ্তার

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় ওয়ারেন্ট অভিযান চালিয়ে জিআর মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ। থানা পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার রাত সোয়া ৯ টার দিকে অফিসার ইনচার্জের নেতৃত্বে খোকসা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রাকিব শেখ (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি নিচিন্তবাড়ী গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর