রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান। একই সঙ্গে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এসব সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোহাম্মদ ইউনুছ আলী, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ডার মোহাম্মদ শরিফুল ইসলাম এবং সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু।
এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেন, জেলায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সব দপ্তরকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, কুষ্টিয়াকে মাদকমুক্ত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
এসময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয় জরুরি। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ ক্ষেত্রে অপরাধ দমনের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার ওপরও তিনি গুরুত্ব দেন। অপরাধ দমনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
জেলাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে সভায় গুরুত্বারোপ করা হয়।








