বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়ায় জেলা জামায়াতের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমীর জনাব আব্দুল গফুরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান,এনসিপি কুষ্টিয়া জেলা কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান,
আমার বাংলাদেশ পার্টির যুগ্ন আহবায়ক বেলাল মাহমুদ,জামায়াত সমর্থিত কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী জনাব সুজা উদ্দিন জোয়ার্দার, এনসিপি সদস্যসচিব সুলতান মারুফ তালহা, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুহাম্মদ তুষার সহ ১১ দলীয় ঐক্য কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির নেতৃত্বে আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। লংমার্চে অংশগ্রহণ এবং কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চকে সামনে রেখে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।









