কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জেলা পুলিশের সঙ্গে রেঞ্জ ডিআইজির মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম।

মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি মো. রেজাউল করিম। তিনি জেলা পুলিশের কর্মকর্তাদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ)। এছাড়াও কুষ্টিয়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর