সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখারী) আসনের জামায়াতের দাঁড়ি পাল্লা মার্কা প্রতীকের প্রার্থী আফজাল হোসেনের নেতৃত্বে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহসড়কের গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে পাইকপাড়া মির্জাপুর ফুটবল মাঠ থেকে গনমিছিলটি শুরু করে। দীর্ঘ মিছিলটি উপজেলা সদরের বাজার প্রদক্ষিন করে খোকসা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। গণ মিছিলের পেছনে বাস ট্রাকসহ কয়েক শত যানবাহন আটকা পরে। ভোগান্তির শিকার হয় যাত্রী সাধারণ। বাস স্ট্যান্ডে নির্বাচনী গণ জমায়াতে জামায়াতের প্রার্থী আফজাল হোসেন তার কর্মীদের হুশিয়ার করে দিয়ে বলেন,
কেউ যাতে টাকা দিয়ে ভোট কিনতে না পারে সে জন্য এখন থেকে নিজ নিজ এলাকা পাহাড়া দিন। ভোটের আগের রাত থেকে ফলাফল ঘোষনা না দেওয়া পর্যন্ত কেন্দ্র পাহাড়া দেওয়ার নির্দেশনাও দেন। এই প্রার্থী আরও বলেন, ভোটাররা চাঁদাবাজ ও দুনীতি মুক্ত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রয়োজনে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। এ সমাবেশে উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম বক্তব্য রাখেন। এ কর্মসূচির পর উপজেলা জামায়াতের পক্ষ থেকে নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড সৃষ্টি না হওয়ার অভিযোগ তুলে উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
