কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্যাটাগরি কুষ্টিয়ার খবর

চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদারি প্রথা বাতিলের দাবিতে বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদারি প্রথা বাতিলের দাবিতে বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ॥ চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিং প্রথা বাতিলের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে বিএটিবির বিভিন্ন স্থায়ী […]
Read more
কুষ্টিয়ায় মাদক মামলায় পলাতক আসামির ৭ বছরের কারাদন্ড

কুষ্টিয়ায় মাদক মামলায় পলাতক আসামির ৭ বছরের কারাদন্ড

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ১ হাজার টাকার জাল নোট এবং ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া শাহাবুল ইসলাম ওরফে সাবু নামের এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত সাবু দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত ছপের মালিথার ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নাদিরা সুলতানা এ রায় ঘোষণা করেন। […]
Read more
পদ্মার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, সুপেয় পানির তীব্র সংকট

পদ্মার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, সুপেয় পানির তীব্র সংকট

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক হাজার হেক্টরের অধিক জমির ফসল। উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত তিনদিনে পদ্মার পানি প্রায় ১৫ সেন্টিমিটার কমেছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা […]
Read more
কুষ্টিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু

কুষ্টিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার পৃথকস্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা গ্রামে ও দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুটি ঘটনা ঘটেছে। এদিন দুপুর আড়াইটার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া গ্রামে একজন ও […]
Read more
বিগত সরকারের আমলে শিক্ষাব্যবস্থা একেবারেই নড়বড়ে ছিল: বিএনপি নেতা রিপন

বিগত সরকারের আমলে শিক্ষাব্যবস্থা একেবারেই নড়বড়ে ছিল: বিএনপি নেতা রিপন

এম আর নয়ন, কুষ্টিয়া ॥ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আট কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা করে তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক […]
Read more
কৃষকদলের কার্যালয়ে হামলার ঘটনায় মামলা

কৃষকদলের কার্যালয়ে হামলার ঘটনায় মামলা

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলায় কৃষকদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে নলকোলা এলাকায় অবস্থিত কৃষকদলের কার্যালয়ে একদল আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। […]
Read more
নলকোলায় হামলার ঘটনায় আহতদের শয্যা পাশে কুষ্টিয়া জেলা কৃষকদল

নলকোলায় হামলার ঘটনায় আহতদের শয্যা পাশে কুষ্টিয়া জেলা কৃষকদল

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলায় কৃষক দলের কার্যালয়ে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে তাদের ভর্তি করা হয়েছে। ঘটনার পরদিন গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নলকোলা এলাকা পরিদর্শন ও সন্ধ্যার পরে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান কুষ্টিয়া জেলা কৃষক […]
Read more
ভেড়ামারায় অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মীভূত

ভেড়ামারায় অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মীভূত

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ঘরের মালিক নুরুল ইসলাম (৫৫) ঘরের আগুন নিভাতে যেয়ে শরীর অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন তার পোষা গরুটি মারা যায়। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি রাজধানী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ‎স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের দক্ষিণ বামন পাড়া এলাকার নুরুল ইসলামের […]
Read more
কুষ্টিয়ায় সাড়ে ৫শ পরিবারের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

কুষ্টিয়ায় সাড়ে ৫শ পরিবারের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে পদ্মা নদীর চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি সাড়ে ৫শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার […]
Read more
অর্থনীতিবিদ আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

অর্থনীতিবিদ আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা অফিস ॥ জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের নামে থাকা দুটি ফ্ল্যাটসহ ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৯ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ও তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ […]
Read more
1 … 58 59 60 61 62 … 847

সর্বাধিক পঠিত