কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলায় কৃষকদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে নলকোলা এলাকায় অবস্থিত কৃষকদলের কার্যালয়ে একদল আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। হামলায় বেশকয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
ঘটনার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে এ ঘটনায় নলকোলা এলাকার মারজল হোসেনের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া ইবি থানায় মামলা দায়ের করেন। এবিষয়ে ইবিথানা পুলিশের সাথে কথা হলে বলেন, উক্ত ঘটনার মামলা নং ১৭, ধারা- ৬/৮/৯/১০/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ রুজু করা হলো। ওসি এস এম মামুনুর রশিদ জানান, এঘটনায় তিনজনকে আটক করেছি এবং এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এজাহার সূত্রে জানা যায় সামছুল মুন্সির ছেলে মোঃ রাসেল (৩৫)কে প্রধান আসামী ও মৃত সেলিম আহম্মেদ এর ছেলে যুবলীগ নেতা রুহুল আমিনকে ২য় আসামী করে, ৭৫জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ১০০/১২০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। মামলার বাদী হাবিবুর রহমান জানান, ১৫ সেপ্টেম্বর অনুমান ০৭.২০ ঘটিকায় আমি, মোঃ খলিলুর রহমান (৪৮), পিতা-মৃত কলিমুদ্দিন, সাং-সুবলপুর, মোঃ ছানোয়ার হোসেন (৪৬), পিতা-মৃত হুর আলী, সাং-নলকুলা, উভয় থানা-ইবি, জেলা-কুষ্টিয়াদ্বয় কালিয়াজি এলাকা হতে মোটরসাইকেল যোগে নলকুলা কৃষকদলের অফিসে যাওয়ার জন্য ইং-১৫/০৯/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৪০ ঘটিকায় ইবি থানাধীন নলকুলা গ্রামস্থ নলকুলা মোড়ের উপর পৌছালে দেখতে পাই, “ইবি থানাধীন নলকুলা গ্রামস্থ নলকুলা মোড়ে পাটিকাবাড়ি ইউনিয়নের ০১ নং নলকোলা ওয়ার্ডের কৃষকদলের অফিস” ০১নং আসামী মোঃ রাসেল ও ০২নং আসামী মোঃ রুহুল আমিন আসামীদ্বয়ের নেতৃত্বে আসামীগণ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামীলীগ এর স্বত্ত্বাকে সমর্থন, সহযোগিতা, দলকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে গোপনে সমবেত হয়ে রাষ্ট্রবিরোধী ও সরকার বিরোধী কার্যক্রম করছে এবং পাটিকাবাড়ি ইউনিয়নের ০১ নং নলকোলা ওয়ার্ডের কৃষকদলের অফিস ভাংচুর করছে এবং অফিসের ভিতরে অবস্থানরত সদস্যদের মারপিট করে গুরুতর জখম করছে।
আমি তাৎক্ষণিক বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে ইবি থানা পুলিশকে অবহিত করলে পাটিকাবাড়ি ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। তখন আসামীগণ পুলিশের উপস্থিতি টের সেখানে অবস্থানরত উল্লেখিত আসামীগণ সহ অজ্ঞাতনামা আসামীগণ ঘটনাস্থল হতে পালিয়ে যায়। সকল আসামীগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারী হওয়ায় তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামীলীগের স্বত্ত্বাকে সমর্থন, সহযোগিতা, দলকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ইং-১৫/০৯/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৪০ ঘটিকায় উল্লেখিত আসামীগণ উগ্রবাদী কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব বিনষ্ট এবং সাধারণ মানুষকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কার্যক্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাটিকাবাড়ি ইউনিয়নের ০১ নং নলকোলা ওয়ার্ডের কৃষকদলের অফিস ভাংচুরসহ অফিসে অবস্থানরত সদস্যদের মারপিট মুলক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও সমর্থন করেছে। উক্ত আসামীরা উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে জনমনে আতংক, ত্রাস ও ভয়ভীতি সৃষ্টি করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।








