বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) কুষ্টিয়া হাইস্কুল মার্কেটের আব্দুল ওয়াহেদ সুপার মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির নতুন কমিটির সভাপতি এস এম কাদেরী শাকিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু জাফর মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক রাসেল পারভেজ। এতে সমিতির নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁদের হাতে ক্রেস্ট ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
নতুন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকিরুল ইসলাম জাকির। উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন আহম্মদ আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুস সাত্তার, আছাদুর রহমান খলিল, এনামুল কবির বাচ্চু, ইয়াকুব আলী ও শিশির কুমার বিশ্বাস।
কমিটির সিনিয়র সহসভাপতি সাব্বির কাদেরী। সহসভাপতি হয়েছেন হেদায়েত উল্লাহ পিন্টু, খোরশেদ আলম বাবু, মিজানুর রহমান মজনু ও শেখ মোঃ সোহেল রেজা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা মারুফ খোকন।
এ ছাড়া সহসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন আলী, সহসাংগঠনিক সম্পাদক ডন ও আব্দুর মান্নান, কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সহদপ্তর সম্পাদক রোকনুজ জামান এবং সাংস্কৃতিক সম্পাদক আশিষ কুমার বিশ্বাস চন্দন দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন বজলুর করীম বাবু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা প্রয়োজন। ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।
পরে নবগঠিত কমিটির সফলতা ও সমিতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।









