খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
সোমবার রাত রাত ১১টার দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার গনেশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গনেশপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মোঃ আব্দুল কাদের (৫৭) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল কাদের ওসমানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খোকসা থানা পুলিশের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।









