কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় মন্ত্রিপরিষদ সচিবকে সংবর্ধনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সচিব মো: মাহাবুব হোসেন কে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ভেড়ামারায় মন্ত্রিপরিষদ সচিবকে সংবর্ধনা

ভেড়ামারায় মন্ত্রিপরিষদ সচিবকে সংবর্ধনা
ভেড়ামারায় মন্ত্রিপরিষদ সচিবকে সংবর্ধনা

শুক্রবার বিকেল সাড়ে চার টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রি পরিষদের সচিব মোঃ মাহবুব হোসেন কুষ্টিয়া ভেড়ামারায় তার বাল্যকালের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও বাবার কর্মস্থল দেখতে আসেন। এ সময় সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ তাকে ফুল দিয়ে বরণ করেন।

তার সাথে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়র উপ সচিব আব্দুস সামাদ , খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার (কুষ্টিয়া) আরিফুজ্জামান. এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রোকসানা খাতুন, পৌর সভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান য়ারা, ভেড়ামারা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভেড়ামারা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম মান্নান।

Glive24.com Logo 252x68 px White ভেড়ামারায় মন্ত্রিপরিষদ সচিবকে সংবর্ধনা

পরে তিনি তার প্রাইমারী শিক্ষা জীবনের প্রথম শিক্ষক ফজলুর রহমান স্যারের পায়ে হাত দিয়ে কদমবুচি করেন এবং তার স্কুল জীবনের নানা স্মৃতি চারণ করেন। এরপরে তিনি তার বাবার কর্মস্থল ফুড গোডাউন পরিদর্শন করেন। প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সচিব মো: মাহাবুব হোসেনের বাবা ভেড়ামারা ফুড গোডাউনের কর্মকর্তা ছিলেন। এ সুবাদে ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর