কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দুস্থ নারীর চাল চুরির অভিযোগে খাদ্যগুদাম কর্মকর্তা প্রত্যাহার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে চাল চুরির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক আদেশে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা খাদ্য বিভাগ।

 

কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান জানান, দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে চাল চুরির অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে এক আদেশে ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এর আগে দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল বিতরণ ও সংরক্ষণে অনিয়ম এবং চাল চুরির অভিযোগ নিয়ে গতকাল মঙ্গলবার সংবাদ প্রকাশ করে। এতে খাদ্যগুদামের চাল বিতরণ ও সংরক্ষণ ব্যবস্থায় নানা অনিয়মের অভিযোগ উঠে আসে।

 

সংবাদ প্রকাশের পর খাদ্যগুদাম কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর