কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদন্ড

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ডোপ টেস্টের মাধ্যমে মাদক সেবনের বিষয়টি যাচাই করে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) খোকসা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খোকসার শোমসপুর গ্রামের মৃত আবু সালাম শেখের ছেলে মো. মিজানুর রহমান লিটন (৪০), একই উপজেলার মৃত হামিদুল শেখের ছেলে মো. জনি শেখ (৪২), আজইল এলাকার মনছুর আলীর ছেলে মোঃ আলাউদ্দিন (৫৫)  এবং রঘুনাথপুর গ্রামের মো. হালিম শেখের ছেলে মো. আলম (৩৫)।

 

পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তার ব্যক্তিদের ডোপ টেস্ট করা হয়। পরবর্তী সময়ে কুষ্টিয়ার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

খোকসা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর