কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদন্ড 

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

 

গতকাল ‎মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে ভেড়ামারা পৌর এলাকার ঢাকা কোচ কাউন্টার ও ডাকবাংলো এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎

‎অভিযানে মাদক সেবন ও মাদক ব্যবসার দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, ভেড়ামারা পৌরসভার কাচারিপাড়া এলাকার মৃত খন্দকার সাইদুল ইসলামের ছেলে মো. তামজিদুল ইসলাম (৩৪)। তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

‎

‎অপর দণ্ডপ্রাপ্ত মোফাজ্জেল মণ্ডলের ছেলে মো. মুনতাজ মণ্ডল (৪৫), যিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁকে মাদক ব্যবসার দায়ে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎এ ছাড়া কাচারিপাড়া এলাকার শামসুল আলমের ছেলে মো. আশরাফুল আলম ইমন (৪৩)-কে মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‎

‎তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর