কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ইয়াবা সেবনের সময় ৪ যুবক আটক 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ইয়াবা সেবনের সময় ফয়সাল খন্দকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত রবিবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে শহরতলীর মার্কাজ মসজিদ গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার আরো তিন সহযোগীকে আটক করা হয়। তারা হলেন-পিয়াস, তানজিম ও সৈকত। আটককৃত ফয়সাল খন্দকার কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খন্দকারের ভাই ও শহরতলীর নারকেলতলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে শহরতলীর মার্কাজ মসজিদ গলির একটি বাসায় দীর্ঘদিন ধরে কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খন্দকারের ভাই ফয়সাল খন্দকার ও তার সহযোগীরা ইয়াবা সেবন করে আসছে। এমন খবরে সেখানে রবিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরতলীর মার্কাজ মসজিদ গলির একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় ৪জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর