কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সবুজ আলী, খোকসা ॥ ‘ঘর থেকে শুরু হোক দুর্যোগ সহনশীল দেশ গড়ার প্রত্যয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, খোকসার আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ বিন মনসুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন এবং খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাফ হোসেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য এবং শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের ক্ষতিকর দিক ও এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি শিক্ষণীয় নাটিকা পরিবেশন করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা শিক্ষার্থী ও উপস্থিত জনসাধারণকে আগুন নেভানোর বিভিন্ন কৌশল হাতে-কলমে দেখান এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে ধারণা দেন।

 

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর