খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিউটি খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত ১০টার মিনিটের দিকে উপজেলার শোমসপুর পশ্চিমপাড়া এলাকায় রেলস্টেশন গেটের দক্ষিণ পাশে খোকসা থেকে শোমসপুর বাজারগামী পাকা সড়কের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিউটি খাতুন শোমসপুর পশ্চিমপাড়া গ্রামের ফারুক মণ্ডলের মেয়ে এবং জনি শেখের স্ত্রী।
খোকসা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিউটি খাতুনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে খোকসা থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১২ অক্টোবর ২০২৬ তারিখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ২৯(ক) অনুযায়ী রুজু করা হয়। মামলার নম্বর ১০।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হয়েছে।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।









