কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গাঁজাসহ তিনজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদন্ড

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টার মধ্যে কুষ্টিয়া সদর ও কুমারখালী থানাধীন বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেল, কুষ্টিয়ার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার লাইনের মধ্যপাড়ার মোঃ শান্ত (৫৫), কুমারখালী উপজেলার কয়া বাসআরা এলাকার রুপালি খাতুন (৫২) এবং একই উপজেলার কয়া আবাসন এলাকার মনাব্বর হোসেন (৪০)। অভিযানে তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয় বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

 

অভিযান-পরবর্তী আইনগত কার্যক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মো. ইকবাল হোসেন প্রসিকিউশন পরিচালনা করেন। জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মনিরা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

মোবাইল কোর্টে মোঃ শান্তকে এক মাসের কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ড, রুপালি খাতুনকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মনাব্বর হোসেনকে দুই মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সাজা প্রদানের পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

 

মাদকবিরোধী অভিযান ও আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর