কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ মাদক কারবারি আটক

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ৭ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল সোমবার (১৩ জুলাই) কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর, মোল্লাতেঘরিয়া, কুঠিপাড়া, স্টেডিয়ামসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া।

অভিযানে ৪০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. তানজিল আমিন সিফাত (১৯), মো. মামুন আর রশিদ (৩৯), মো. জিহাদুল হাসান জয় (২০), মো. জীবন (২২), মো. রোহিত ইসলাম রাজা (২১), লাল্টু সরদার (৪০) এবং মো. পাভেল (২৫)। তারা সবাই কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন। মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার পরিদর্শক মো. আবুল কালাম আজাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর