কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আজ মরহুম খন্দকার ইসরাইল হোসেন আফুর ২২তম মৃত্যু বার্ষিকী

সংবাদ বিজ্ঞপ্তি ॥ কুষ্টিয়া পৌরসভার প্রয়াত চেয়ারম্যান মরহুম খন্দকার ইসরাইল হোসেনের (আফু) ২২ তম মৃত্যু বার্ষিকী আজ। তিনি কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন ২০০৪ সালের ২০ জানুয়ারি ঢাকার সমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন। প্রয়াত এই চেয়ারম্যান কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করে কুষ্টিয়াবাসীর অন্তরে চিরস্থায়ীভাবে ভালোবাসার জায়গা করে নিয়েছেন।

তার অনুপস্থিতি কুষ্টিয়াবাসীকে পীড়া দেয়। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আজ (মঙ্গলবার) বাদ আসর কুষ্টিয়া পৌর গোরস্থান জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য পরিবারের  পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর