কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া কুমারখালীতে শিলাইদহ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শিলাইদাহ ইউনিয়নের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ মাঠে, শিলাইদাহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালীতে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কুমারখালীতে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কুমারখালীতে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলাইদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন তাঁতি লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ্যাড নিজামুল হক চুন্নু, কুমারখালী উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন, সহ সভাপতি এস এম রফিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর