কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক ৩, মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর ও মিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর থানার খলিসাকুন্ডি এবং মিরপুর থানার কেউপুর ও চিথলিয়া এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের মো. রফিকের ছেলে মো. রশিদ (২৫), মিরপুর উপজেলার কেউপুর গ্রামের মোহাম্মদ প্রামাণিকের ছেলে মো. অপু আলী (২৪) এবং চিথলিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. সুজন আলী (৩০)।

 

মোবাইল কোর্টে রশিদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

অপু আলীকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

অন্যদিকে, সুজন আলীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম এবং মেহেদী হাসান রিফাত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসব সাজা দেওয়া হয়।

 

অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর