কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার খোকসায় ধোকড়াকোল কলেজ মোড়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত ৭ জনের মধ্য থেকে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোকসায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৭

খোকসায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৭
খোকসায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৭

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ জানান, নৌকা মনোনীত প্রার্থী সেলিম আলতাফ জর্জ ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে দুই গ্রুপের ৭ জন আহত হয়েছে।

তারা হলো মোঃ রবিউল ইসলাম (৫০), মোঃ জিকু হোসেন (৩২), বিল্লাল হোসেন (৪০), মোঃ সালাম হোসেন (৪০), মোঃ চুন্নু প্রামানিক (৩৫), মোঃ আমিরুল ইসলাম (৩৫) ও মোঃ হাসান আলী (২২)। এদের মধ্যে ৩ জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ। তিনি বলেন, এখনো কোন পক্ষ অভিযোগ নিয়ে আসেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।