কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে শিল্পকলা একাডেমি ও ক্রীড়া সংস্থায় কমিটি নেই

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শিল্পকলা একাডেমি ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি না থাকায় প্রতিষ্ঠান দুটির কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে নিয়মিত কমিটি না থাকলেও নতুন কমিটি গঠনে দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও ক্রীড়া সংগঠকদের।

 

স্থানীয় বাসিন্দা এম মুকাদ্দির আহমেদ বলেন, “কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। শিল্পী তৈরি হবে কীভাবে? খেলোয়াড় তৈরি করবে কারা? একসময় মিরপুরে ক্রীড়া ও শিল্পকলা একাডেমির কার্যক্রম অনেক জমজমাট ছিল। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে।”

 

স্থানীয়দের মতে, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলাকে এগিয়ে নিতে নিয়মিত প্রশিক্ষণ, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন প্রতিভা বিকাশের উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর সাংগঠনিক কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু কমিটি না থাকায় এসব কার্যক্রমের সমন্বয়, পরিকল্পনা ও ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

শিল্পকলা একাডেমির মাধ্যমে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি এবং নতুন প্রতিভা বিকাশের ক্ষেত্র প্রসারিত হওয়ার কথা। অন্যদিকে ক্রীড়া সংস্থার মাধ্যমে তরুণ খেলোয়াড়দের সংগঠিত করা, প্রতিযোগিতার আয়োজন এবং প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। স্থানীয়দের অভিযোগ, মিরপুরে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম আগের মতো সক্রিয় না থাকায় সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে প্রত্যাশিত গতি দেখা যাচ্ছে না।

 

স্থানীয় সাংস্কৃতিক কর্মী মো: ইব্রাহিম আলী দাবি, উপজেলা শিল্পকলা একাডেমি ও ক্রীড়া সংস্থার বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত নিয়ম অনুযায়ী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশিক্ষণ ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম গতিশীল করার পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

এ বিষয়ে বক্তব্য জানতে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর