কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল সোমবার (২৬ অক্টোবর) কুষ্টিয়া শহরের বাটারফ্লাই মোড় এলাকায় জেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম। সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন ও জাকারিয়া আনছার মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও জব্বার মিলন, সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি এবং দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনিক। এ ছাড়া জেলার ছয়টি উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবরা সভায় উপস্থিত ছিলেন। সভায় ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। 

 

সভাপতির বক্তব্যে ফুহাদ রেজা ফাহিম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল ও সার্থক করতে জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। 

 

উপস্থিত সবার মতামতের ভিত্তিতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনির বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে আমরা সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছি। জেলার ছয়টি উপজেলার নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ২৭ অক্টোবর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে—এটাই আমাদের প্রত্যাশা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর