খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে পাপ্পু মিয়া (৩৫) নামের একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. জাহেদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পাপ্পু মিয়া খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের মোহাম্মদ ওয়াজেদ আলীর ছেলে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খোকসা থানা পুলিশ জানায়, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।









