কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গরু-ছাগলসহ বাড়িঘর পুড়ে ছাই

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গবাদিপশু, বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনায় আগুনে পুড়ে মারা যাওয়া গরু ও ছাগলগুলো পরবর্তীতে মাটিচাপা দেওয়া হয়।

 

গতকাল সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের চাতরার পুল নামক এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।  

 

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, ওই এলাকার সবজি ব্যবসায়ী রতনের রান্নাঘরের চুলার আগুন থেকে প্রথমে পাশে থাকা খড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং বসতঘরসহ পার্শ্ববর্তী গরুর ঘরে গিয়ে পৌঁছায়।  আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে আড়াই লাখ টাকা মূল্যের দুটি এড়ে গরু এবং ৩০ হাজার টাকা মূল্যের দুটি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া ঘরের ভেতরে থাকা খাদ্যশস্য- ধান, গম এবং বিভিন্ন মূল্যবান আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়।  

 

হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়া দেখে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই সর্বস্ব পুড়ে নিঃস্ব হয়ে যায় রতনের পরিবার। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মৃত গরু ও ছাগলগুলো উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর