কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া। এ ঘটনায় একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৯ জুন) কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন কয়া, সেরকান্দী এবং কুষ্টিয়া সদর উপজেলার দহকুলাসহ বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

নিয়মিত মামলায় গ্রেপ্তার হওয়া আসামি হলেন কুমারখালী উপজেলার সেরকান্দী গ্রামের আব্দুর রাজ্জাক (৫৫)। তার কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটি কুমারখালী থানার মামলা নং-২১, তারিখ ১৯ জুন ২০২৬ হিসেবে রুজু হয়েছে।

অপরদিকে, কুমারখালী উপজেলার কামালতলা এলাকার মো. দেলোয়ার হোসেনকে (৩৫) ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে জেলা প্রশাসন কুষ্টিয়ার সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত। এ সংক্রান্ত মোবাইল কোর্ট মামলার নম্বর ১২৩২/২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ বাণিজ্য রোধে জেলার বিভিন্ন এলাকায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর