বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র রমজান মাস উপলক্ষে কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ মার্চ) বিকেলে কুষ্টিয়া শহরের আলফামোড়স্থ জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের নবাগত প্রশাসক, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ সময় সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সকলকে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমার পিতা মৃত মোহাম্মদ আলী বিশ্বাস ও মাতা মৃত আছিয়া খাতুন এর স্মরনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি।
এছাড়া ২৪শে জুলাই যোদ্ধা হিসেবে যারা নিহত হয়েছে তাদেরকেও স্মরন করেন তিনি। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন, অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মেজো ভাই বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সিহাব উদ্দিন ও ছোট ভাই মোহন উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, দি কুষ্টিয়া চেম্বারের সভাপতি জাফর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিমউল হাসান অপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান,
জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ফুহাদ রেজা ফাহিম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার আল মামুনসহ, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে বক্তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে অসহায় মানুষের মাঝে অধ্যক্ষ সোহরাব উদ্দিন ইফতার বিতরণ করেন।
