দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩০, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র  সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,

দৌলতপুর থানার (ওসি তদন্ত) আলী মর্তুজা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা। সভায় মাদক, ইভটিজিং ও চুরি-ডাকাতি, খুন, ধর্ষণ এবং তেল মজুদ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।