কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে নৌকা ভ্রমণ ও পিকনিক অনুষ্ঠিত হয়। নৌকা ভ্রমণের অংশ হিসেবে গতকাল বুধবার (১৯ আগস্ট) সকালে ক্লাব কার্যালয়ে সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন সকল সদস্যদের মধ্যে প্রেসক্লাবের লোগো সম্বলিত টি শার্ট বিতরণ করেন। পরে মাইক্রোবাস যোগে তারা দৌলতপুর উপজেলার আবেদের ঘাটে যান। এরপর সেখান থেকে নৌকাযোগে বাংলা বাজরসহ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ঘুরে দেখেন।

এ সময়ে প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য আলম মন্ডল, জাহিদ হাসান জিহাদ, মিলন আলী, শেফাদুল ইসলাম চান্নু, আবু হেনা মস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি চিত্তবিনোদনের জন্য এ আয়োজন করা হয়। এ ধরণের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর