কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে পল্লী বিদ্যুতের ১০ কিলোবাইট (কে.বি) ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্রান্সফরমারের কয়েল চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৪ আগষ্ট) দিবাগত রাতের কোনো একভাগে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মাঠে এঘটনা ঘটে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।

কুমারখালীতে বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির অভিযোগ

কুমারখালীতে বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির অভিযোগ
কুমারখালীতে বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির অভিযোগ

পল্লী বিদ্যুত ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ১০ কেবির ট্রান্সফরমারের সাহায্যে গোবিন্দপুর মাঠে দুইটি সেচ প্যাম্প চালানো হতো। রাতের আধাঁরে কে বা কাহারা বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার নিচে নামিয়ে ভিতরের কয়েল চুরি করে নিয়ে গেছে। তবে ট্রান্সফরমার খোলস ও মূল্যবান তেল ফেলে গেছে।

এবিষয়ে একটি সেচ প্যাম্পের মালিক কৃষক মো. আকরাম হোসেন বলেন, তিনি সকালে সেচ প্যাম্প এলাকায় গিয়ে দেখেন মাটিতে ট্রান্সফরমারের খোলস পড়ে আছে। তবে ভিতরের কয়েল নেই।

যদুবয়রা পল্লী বিদ্যুতের সাব – স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন। প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ১০ কেবির ট্রান্সফরমারের কয়েল চুরি হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর