কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিশেষ প্রতিনিধি ॥ বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সনদপত্র ও বৃত্তি প্রদান এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া রাইফেল ক্লাব অডিটোরিয়ামে কুষ্টিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর আয়োজনে কিন্ডারগার্টেনের বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সনদপত্র ও বৃত্তি প্রদান এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সভাপতি রুহুল আমিন ও সার্বিক সঞ্চালনা করেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম-উল হাসান অপু প্রমূখ।

এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বৃত্তি প্রদান একটি গুরুত্বপূর্ণ কাজ, যা মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করে। একই সঙ্গে গাছের চারা বিতরণ একটি পরিবেশবান্ধব ও সময়োপযোগী পদক্ষেপ। আমরা সবাই জানি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীববৈচিত্র্য রক্ষা, মাটি সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরো বলেন, তোমরা যেমন মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, তেমনি প্রত্যেকে অন্তত দুটি করে গাছ লাগাবে এবং তার যত্ন নেবে। মনে রেখো, আজকের একটি ছোট উদ্যোগই আগামী দিনের একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।