কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মানবসেবা ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা মিলনমেলা। গতকাল শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাব এই মিলনমেলার আয়োজন করে। এতে বিভিন্ন সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।
আয়োজকরা জানান, মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল রক্তদানের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের একত্রিত করা এবং মানবিক সমাজ গঠনে তাদের অবদানকে উৎসাহিত করা।
কুমারখালী ব্লাড ডোনার্স ,ক্লাবের সভাপতি সাগর শেখের সভাপতিত্বে ও তাবাসসুম মাইশার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা যুবদলের সহ-সভাপতি জাকারিয়া আনছার মিলন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, এনসিপির উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হাসিম বাদশাসহ সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।









