কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনভবনের তৃতীয়তলার সভাকক্ষে রবিবার সকালে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২৩-২০২৪ এর অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রভাষকবৃন্দের সমন্বয়ে প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের আহবায়ক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারঃ) এইচ.এম আলী হাসান। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম। কর্মশালাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও উপ-রেজিস্ট্রার(প্রশাসন) চন্দন কুমার দাস।

Glive24.com Logo 252x68 px White ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর