কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা

কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৭ মে) বিকেল ৫টায় কুমারগাড়া এলাকায় অবস্থিত ২০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আঞ্চলিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার আয়োজন করেন ২০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ, সদর থানা যুবদলের সদস্য মোহাম্মদ সেলিম রেজা এবং পৌর ২০ নং ওয়ার্ড মহিলা দলের সেক্রেটারি মৌসুমী আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা আব্দুল মাজেদ, জেলা বিএনপির সদস্য আবু তালেব, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশা এবং বটতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী হান্নান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া পৌর ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দলীয় ঐক্য সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর