কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি গঠন

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে দীর্ঘ ১০ বছর পর নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (১৯ আগস্ট) দুপুরে আমলা পানি উন্নয়ন বোর্ড চত্বরে প্রত্যক্ষ ভোটে ১৩ সদস্যের এ কমিটি নির্বাচিত হয়। এডহক কমিটির সভাপতি আহসানুল্লাহ বাবলু মাস্টারের সভাপতিত্বে সকাল থেকে ভোটগ্রহণ চলে। এতে সভাপতি পদে জানারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন (সাঁতারু) নির্বাচিত হয়েছেন।

কমিটিতে কোষাধ্যক্ষ পদে কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে এনামুল হক এবং প্রচার সম্পাদক পদে রুবেল নির্বাচিত হয়েছেন। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই স্ট্যান্ডের চালক ও শ্রমিকদের মধ্যে উৎসাহ দেখা যায়। দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে নতুন কমিটি হওয়ায় অনেকেই সন্তোষ প্রকাশ করেন। এ সময় এডহক কমিটির সদস্য রাশেদুল হক ডাকু, এনামুল হক ও আব্দুর রবসহ স্ট্যান্ডের চালক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটি গঠনের পর বিকেলে চালক ও শ্রমিকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কমিটি গঠনের মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হওয়ায় স্ট্যান্ডের চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর