কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে: জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার (৭ নভেম্বর) বিকেলে ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মিন্টু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার আহ্বায়ক আব্দুল মঈদ বাবুল ও সদস্য সচিব জামির হোসেন।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোজি খান, সাংগঠনিক সম্পাদিকা শিল্পীসহ সংগঠনটির স্বেচ্ছাসেবক এবং বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

এসময় ইঞ্জিনিয়ার জাকির সরকার বলেন, নির্বাচনের আগে অনেকে বিভিন্ন আশ্বাস দেন। যারা পরাজিত হয় তারা কিন্তু আর জনগণের মাঝে আসে না। আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো। ইতিমধ্যে ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়া কাজ করে চলেছেন। অনেকে মনে করছেন এই সংগঠন কোটি টাকার কাজ করছে। কিন্তু শহরকে সবুজায়ন ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগ।

 

পৌর ১৯নম্বর ওয়ার্ডের শাহাবুদ্দিন মিন্টু নিজের কাজ বাদ দিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখতে ও গাছগুলোর পরিচর্যা তিনি নিজের অর্থায়নে করেন। উনি যেভাবে কাজ করেন, সেইটা দেখে আপনারাও নিজেদের বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখবেন। আপনারা জানেন বর্তমানে ডেঙ্গুর মাত্রা বেড়ে গেছে, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। 

 

১৯নম্বর ওয়ার্ডে রাস্তার উন্নয়নে শাহাবুদ্দিন মিন্টু অবগত করায় ইতিমধ্যে চৌড়হাস থেকে জগতি মুখী সড়কের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে কাজ করা হয়েছে, আগামী দিনে অন্যান্য রাস্তার সংস্কার করা হবে। আপনারা উনার পাশে থাকবেন, আশাকরি আপনারা ভূল করবেন না। আগামী পৌর নির্বাচনে এই ওয়ার্ড থেকে যদি উনি দলীয় সমর্থন পায় তবে আপনারা তার উপর ভরসা করবেন, আশাকরি আপনারা ঠকবেন না। 

 

শাহাবুদ্দিন মিন্টু বলেন, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়ার তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।

 

তিনি আরও বলেন, কুষ্টিয়াকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার মাধ্যমে সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গড়ার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

 

আয়োজকেরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পৌর ১৯ নম্বর ওয়ার্ডের দুশতাধিক ব্যক্তির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং কুষ্টিয়ার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

 

তাঁরা বলেন, কুষ্টিয়াকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর