কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার জামায়াতের তিন এমপি পচে গেছেন: শাতিল মাহমুদ

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার জামায়াতের তিন সংসদ সদস্য বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট শাতিল মাহমুদ।

 

গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কুমারখালী বাসস্ট্যান্ডসংলগ্ন উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

 

অ্যাডভোকেট শাতিল মাহমুদ বলেন, কুষ্টিয়া জেলার জামায়াতের তিন এমপি পচে গেছেন। তাঁরা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এবং ধর্মের নামে ব্যবসা শুরু করেছেন।

 

কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মাহমুদ হোসেন মানু, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুর জাহিদ, সদকি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কৌশিক আহমেদ চয়নসহ স্থানীয় নেতারা।

 

সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি একটি সুন্দর, সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর