কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া গড়াই মহিলা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া গড়াই মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে কলেজের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ উত্তম কুমার ঘোষ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মাহবুব আলম বিশু, সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম ও প্রভাষক সাইফুল ইসলাম। এ ছাড়া কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দিবসটির ইতিহাস ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় তুলে ধরেন। 

 

সভাপতির বক্তব্যে গড়াই মহিলা কলেজের অধ্যক্ষ উত্তম কুমার ঘোষ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ঘটনাপ্রবাহ ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

 

সহকারী অধ্যাপক মাহবুব আলম বিশু বলেন, একটি দেশের অগ্রযাত্রায় জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব অপরিসীম। ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি দায়িত্ববোধ, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা গড়ে তুলতে হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর