কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ছাত্রলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. জিসান, যুগ্ম আহ্বায়ক রিমিক্স মাহমুদ ও ছাত্রলীগ কর্মী রাহুল আহম্মেদকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।

 

গতকাল শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার দুটি করে মামলা রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার তিনজনই মিরপুর পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং এসব কর্মকাণ্ড আয়োজনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া কুষ্টিয়ার মিরপুর এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার তথ্যও পেয়েছে পুলিশ।

 

পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে তাঁরা মিরপুর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এ তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কুষ্টিয়া সদর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিশেষ সংবাদের ভিত্তিতে ছাত্রলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এ ছাড়া তাঁরা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।

 

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর