কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শব্দদূষণবিরোধী অভিযান 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) কুষ্টিয়া সদর উপজেলার টিটিসি’র সামনে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের দায়ে মোট ৫টি মামলা দায়ের করা হয়। অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মোঃ আলাউদ্দিন আকন্দ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া জেলা প্রশাসন।

এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মোঃ এমদাদুল হক এবং সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসারসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ পুলিশ, কুষ্টিয়া। অভিযান শেষে আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর